June 2, 2026, 4:56 pm
শিরোনাম :
ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা সড়কে ধান শুকানো: কৃষকের প্রয়োজন নাকি জননিরাপত্তার হুমকি?

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একজন গ্রেফতার

নবী ওলিউল্লাহ

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫.৩০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (০১ মার্চ ২০২৬) সকাল ৮টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে জেলার ভোলাহাট থানাধীন বটতলা (আলীর মোড়) এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোঃ মতিউর রহমান (৩০), পিতা: মোঃ মজিবুর রহমান, মাতা: মোসাঃ টগরী বেগম, থানা: ভোলাহাট, জেলা: চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫.৩০ গ্রাম হেরোইন এবং হেরোইন পরিমাপের জন্য ব্যবহৃত একটি ডিজিটাল মেশিন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভোলাহাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।



ফেসবুক কর্নার