June 8, 2026, 6:06 pm
শিরোনাম :
বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ

নীলফামারীতে সেমাই কারখানায় অভিযান, জরিমানা

অভয়নগর প্রতিবেদক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অবস্থিত শরীফ এন্টারপ্রাইজের “এসপি স্পেশাল লাচ্ছা সেমাই” কারখানায় যৌথ অভিযানে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (০১-০০৩-২০২৬ খ্রি.) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় নীলফামারী এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কারখানায় একাধিক অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে ছিল—
১. উৎপাদিত সেমাই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও মোড়কজাত করা।
২. অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন।
৩. পচা ময়লা ও আবর্জনার স্তুপের পাশে সেমাই প্রস্তুত ও সংরক্ষণ।
৪. ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেলের ব্যবহার।
৫. কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ না করা।
৬. কম ওজন দিয়ে সেমাই মোড়কজাত করা।
৭. অননুমোদিত রাসায়নিক ব্যবহার।
এসব অপরাধের দোষ স্বীকারের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি অননুমোদিত কেমিক্যাল ধ্বংস করা হয়েছে।
এ সময় প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ভবিষ্যতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।



ফেসবুক কর্নার