June 2, 2026, 4:56 pm
শিরোনাম :
ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা সড়কে ধান শুকানো: কৃষকের প্রয়োজন নাকি জননিরাপত্তার হুমকি?

রাজশাহীর কাটাখালীতে গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

অভয়নগর প্রতিবেদক

রাজশাহীর কাটাখালী থানা, শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় বিডি ফুড ও আকিজ ফুডের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা গুদামের ভিতরে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে গুদাম থেকে ঘন ধোঁয়া ও লেলিহান শিখা বের হতে দেখা যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাশের স্থাপনায় আগুন ছড়িয়ে পড়া রোধে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালান।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে ডিপোর মালিক পলাশ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা। গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুত ছিল, যা আগুনে সম্পূর্ণ নষ্ট হয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নির্ধারণ করা হবে।



ফেসবুক কর্নার