June 22, 2026, 7:28 pm
শিরোনাম :
সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা দালালচক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ লক্ষ্মীপুর সদর হাসপাতালের রোগী-স্বজন

কাউনিয়ায় মৎস্যজীবীদের মানববন্ধন

অভয়নগর প্রতিবেদক

রংপুরের কাউনিয়া উপজেলায় স্থানীয় মৎস্যজীবী সংগঠনকে বিল ইজারা না দিয়ে বিধি অমান্য করে দূরের একটি সংগঠনকে ইজারা দেওয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মৎস্যজীবীরা।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মাছহাড়ী নেপতি ডাংগা ও হুকডাংগার পাড় মৎস্যজীবী সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক মৎস্যজীবী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বেলাল আহমেদ, সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী, সাধারণ সম্পাদক হেলাল মিয়া ও সদস্য শাহীন আলম প্রমুখ।
সমিতির উপদেষ্টা বেলাল আহমেদ বলেন, পূর্ববর্তী সরকারের আমলের কিছু কর্মকর্তার যোগসাজশে বিলটি স্থানীয় প্রকৃত মৎস্যজীবীদের না দিয়ে দূরের একটি সমিতিকে ইজারা দেওয়ার চেষ্টা চলছে। এতে এলাকার গরিব ও অসহায় জেলেরা ক্ষতিগ্রস্ত হবেন। তিনি নিয়ম মেনে প্রকৃত মৎস্যজীবীদের মাঝে বিল ইজারা প্রদানের দাবি জানান।
মানববন্ধন শেষে মৎস্যজীবীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা-এর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ন্যায্যতা নিশ্চিত করে স্থানীয় জেলেদের স্বার্থ রক্ষা করবে।



ফেসবুক কর্নার