June 22, 2026, 8:41 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

কাশিয়ানীতে দুই সন্তানের জননীর প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন

অভয়নগর প্রতিবেদক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিয়ের দাবিতে দুই সন্তানের জননী এক নারী প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণ পাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী পলি খানম (২৮)-এর সঙ্গে একই গ্রামের হাবিব শেখের ছেলে আশরাফ শেখের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
গত সোমবার (৩ মার্চ) দুপুর থেকে পলি খানম প্রেমিক আশরাফ শেখের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। তিনি দাবি করেন, আশরাফ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সম্পর্ক বজায় রেখেছেন, কিন্তু এখন বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে আত্মগোপনে রয়েছেন।
পলি খানম অভিযোগ করে বলেন, প্রতিশ্রুতি ভঙ্গের কারণে তিনি সামাজিকভাবে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। বিষয়টির ন্যায়বিচার ও আইনগত সমাধান চান তিনি।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে অনানুষ্ঠানিকভাবে জেনেছি। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সমাধান হবে।



ফেসবুক কর্নার