July 1, 2026, 4:34 am
শিরোনাম :
অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে ফেরত

অভয়নগর প্রতিবেদক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় নাগরিক ফাল্গুনী রায় (২৯) ৮ মাস কারাভোগ শেষে ভারতের অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১০টায় চুয়াডাঙ্গার জয়নগর সীমান্তের শূন্যরেখায় উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজিবি’র পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা সুবেদার মো: এনামুল হক, আর বিএসএফের পক্ষে ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার।
ফাল্গুনী রায় ভারতের উত্তর ২৪ পরগুনার বনগাঁ থানার শিংড়ী টেংরা কলোনীর মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, ২০২৫ সালের ৩০ জুন বৈধ কাগজপত্র ছাড়া দালালের মাধ্যমে তিনি মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা তাকে আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করেন। দুটি মামলায় বিভিন্ন মেয়াদে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে ৮ মাস সাজা ভোগ শেষে তিনি দর্শনা সীমান্তে ফেরত পাঠানো হয়েছে



ফেসবুক কর্নার