July 1, 2026, 6:30 am
শিরোনাম :
দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান

ইমরান হোসাইন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে অপসাংবাদিকতা প্রতিরোধ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা অপসাংবাদিকতা রোধে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফল প্রেসক্লাব ও বাউফল রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে “অপসাংবাদিকতা রোধে করণীয়” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকু রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অতুল পাল, আল মামুন, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসীমউদ্দীন এবং রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জি. এম. মশিউর রহমান মিলন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন, এম. এ. বাসার, এবিএম মিজানুর রহমান, শিবলী সাদেক, রইসুল ইসলাম ইমনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
বক্তারা বলেন, তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ, ব্যক্তিস্বার্থে সাংবাদিকতার অপব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এসব প্রবণতা রোধে সাংবাদিকদের নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ, জবাবদিহিতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশন নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, অপসাংবাদিকতা প্রতিরোধে প্রকৃত সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। শেষে সাংবাদিক সমাজের ঐক্য, দায়িত্বশীলতা এবং পেশাগত মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।



ফেসবুক কর্নার