July 1, 2026, 8:21 am
শিরোনাম :
দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

রুবেল আহমেদ বাজিতপুর কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমাইপুর ইউনিয়নের বানাউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা দুপুরের খাবারের দুধে পোকা ও কীড়া পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, শিক্ষার্থীদের মাঝে দুধ বিতরণের সময় কয়েকটি প্যাকেটে পোকা ও কীড়া দেখতে পান শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে বিষয়টি জানাজানি হলে অভিভাবকরা বিদ্যালয়ে এসে উদ্বেগ প্রকাশ করেন। তাদের অভিযোগ, শিশুদের জন্য সরবরাহ করা খাদ্যের মান নিশ্চিত না হওয়া অত্যন্ত দুঃখজনক এবং এটি তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
স্থানীয়রা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের খাদ্য সরবরাহে এমন অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে খাদ্যের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দাবি করেছেন।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন নাগরিকরা।



ফেসবুক কর্নার