July 1, 2026, 6:49 am
শিরোনাম :
দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো

অভয়নগর প্রতিবেদক

ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর শুরু হয়েছে মেক্সিকো ও ইকুয়েডরের মধ্যকার বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচ। শুরুতে কিছুটা চাপে থাকলেও ম্যাচে দ্রুতই ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত ফুটবল খেলছে মেক্সিকো। প্রথমার্ধের ৩৩ মিনিট পর্যন্ত তারা ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে রয়েছে।

ম্যাচের ২২ মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে গোলের সূচনা করেন কুইনোনেস। নিখুঁত সমন্বয়ের সেই আক্রমণে ইকুয়েডরের রক্ষণ ভেঙে বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এরপর ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেজ। ইকুয়েডরের ডিফেন্ডার অর্ডোনেজের ভুল ক্লিয়ারেন্স সরাসরি হিমেনেজের কাছে চলে আসে। তিনি কুইনোনেসের সঙ্গে দারুণ ওয়ান-টু পাস খেলে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে বল জড়িয়ে দেন জালের ওপরের কোণে। হিমেনেজের দুর্দান্ত গোলে গর্জে ওঠে আজতেকা স্টেডিয়াম।

গোলের আগে অবশ্য ম্যাচে সুযোগ তৈরি করেছিল ইকুয়েডরও। ১৮ মিনিটে প্লাতার চমৎকার ব্যক্তিগত নৈপুণ্যে আক্রমণের সুযোগ তৈরি হয়। ইয়েবোয়া বক্সে ঢুকে বাঁ পায়ের শটে পোস্টে আঘাত করেন। মেক্সিকোর গোলরক্ষক রাঙ্গেল বলটি ছুঁয়েছিলেন কি না তা নিয়ে সন্দেহ থাকলেও কর্নারের বাঁশি দেননি রেফারি।

১৫ মিনিটে কর্নার কিকের সময় বক্সের ভেতর ধাক্কাধাক্কি নিয়ে কড়া অবস্থান নেন রেফারি এবং ফ্রাঙ্কোকে সতর্ক করেন। পরে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে তরুণ মোরার বাঁকানো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়



ফেসবুক কর্নার