June 22, 2026, 11:00 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

নারী দিবসে বিশেষ বার্তা দিলেন নুসরাত ফারিয়া

অভয়নগর প্রতিবেদক

নারীর অধিকার, সংগ্রাম আর সমতার বার্তা নিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে নারীদের শক্তি, সাফল্য ও আত্মমর্যাদার গল্প নতুন করে সামনে আসে। আর সেই আবহেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়ে আলোচনায় এলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। যার পোস্টটি মুহূর্তেই দৃষ্টি কাড়ে ভক্তদের ।

প্রকাশিত সেই পোস্টে একটি ভিডিও যুক্ত করেন তিনি।

সেই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, একজন নারী কেন এটা করল, কেন ওটা করল, কেন এমন পোশাক পরল বা কেন এমন সিদ্ধান্ত নিল—নারীদের প্রতিটি পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হয়ে আসা উচিত।

ফারিয়ার ভাষায়, ‘আমরা কি শুধু ব্যাখ্যা দেওয়ার জন্য জন্মেছি? প্রতিটি পদক্ষেপের জবাবদিহি করতেই হবে?’

নুসরাত ফারিয়া আরো বলেন, মানুষের যেমন স্বপ্ন আছে, মতামত আছে, তেমনি আছে স্বাধীনতা ও নিজের মতো করে বাঁচার অধিকার। তাই নারী দিবসে তাঁর বার্তা, “আমাদের শুধু নিজের মতো থাকতে দিন, তাহলেই চলবে।

তিনি মনে করেন, অধিকার লিঙ্গভিত্তিক হওয়া উচিত নয়। নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষের সমান অধিকার ও স্বাধীনতা থাকা প্রয়োজন।



ফেসবুক কর্নার