July 1, 2026, 3:31 am
শিরোনাম :
সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

কুষ্টিয়ায় মাদক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

ফয়সাল আহমেদ  (ভেড়ামারা) কুষ্টিয়া

কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে সানি শেখ সাগর (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটে।
নিহত সাগর ওই এলাকার রাজ্জাক হোসেনের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাগরের বিরোধ চলছিল এলাকার মাদকসেবী ভিকি, প্রবাল ও হৃদয়ের সঙ্গে। এরই জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।



ফেসবুক কর্নার