July 1, 2026, 3:29 am
শিরোনাম :
কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় কুপ্রস্তাব দেওয়ায় যুবককে গণধোলাই, সাংবাদিককে হুমকি

আকরাম শাহ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে সিয়াম (২৫) নামে এক যুবককে গ্রামবাসী আটক করে গণধোলাই দিয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৬ মার্চ) রাতে সিয়াম ওই তরুণীকে কুপ্রস্তাব দেন। বিষয়টি তরুণী তার ভাইকে জানানোর পর পরের দিন সকালে সিয়ামকে দেখা করতে গেলে, তিনি ফোনে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেন। অভিযোগ রয়েছে, সিয়াম নিজেকে এলাকার প্রভাবশালী নেতা দাবি করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছেন এবং কিছু রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করে চাপ প্রয়োগের চেষ্টা করেছেন।
এলাকাবাসী জানান, বিবাহিত সত্ত্বেও তরুণীকে কুপ্রস্তাব দেওয়ায় সিয়াম অনুশোচনা না করে উল্টো হুমকি দেয়। এছাড়া তিনি স্থানীয়ভাবে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় খলিল শাহ মাজার এলাকা থেকে গ্রামবাসী তাকে আটক করে গণধোলাই দেয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর স্থানীয় দেশের কণ্ঠ পত্রিকার এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতারা সাংবাদিককে ১২ ঘণ্টার মধ্যে ভিডিও মুছে না ফেললে হত্যা করার ধামকি দিয়েছেন।
স্থানীয়রা সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার