June 22, 2026, 8:58 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

সুমন বড্ড তাড়াতাড়ি চলে গেলেন: সুবর্ণা মুস্তাফা

অভয়নগর প্রতিবেদক

দেশের ছোট ও বড় পর্দার অত্যন্ত পরিচিত মুখ এবং জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানা যায় দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তার এই আকস্মিক মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রিয় সহকর্মীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন শোকবার্তা দিয়েছেন প্রখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। শামস সুমনকে নিজের ভাই উল্লেখ করে তিনি ফেসবুকে লেখেন সুমন বড্ড তাড়াতাড়ি চলে গেলেন। সুবর্ণা আক্ষেপ করে আরও লেখেন তাদের দুজনের আবার দেখা হওয়াটা এখন কেবলই সময়ের ব্যাপার এবং তিনি সুমনের আত্মার চিরশান্তি কামনা করেন।

শামস সুমন নব্বইয়ের দশকের শেষভাগ থেকে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন এবং দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছেন। সাবলীল অভিনয় এবং গম্ভীর কণ্ঠস্বর তাকে সবার কাছে আলাদা পরিচিতি দিয়েছিল। ২০০৮ সালে স্বপ্নপূরণ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরবর্তীতে ২০১৩ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত আয়না কাহিনী নামের একটি চলচ্চিত্রে তাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায়।



ফেসবুক কর্নার