June 2, 2026, 4:57 pm
শিরোনাম :
ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা সড়কে ধান শুকানো: কৃষকের প্রয়োজন নাকি জননিরাপত্তার হুমকি?

অশ্লীলতার অভিযোগ তীব্র সমালোচনার মুখে নিষিদ্ধ নোরা-সঞ্জয় দত্তর বিতর্কিত গান

অভয়নগর প্রতিবেদক

তীব্র সমালোচনার মুখে অবশেষে নিষিদ্ধ হলো নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত অভিনীত গান ‘সরকে চুনর তেরি সরকে’। ‘কেডি-দ্য ডেভিল’ সিনেমার এই গানটির কথা ও কুরুচিকর নাচের ভঙ্গি নিয়ে বিতর্কের জেরে আজ বুধবার এই সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় সরকার।

নিষিদ্ধের কারণ: গানটিতে অত্যন্ত অশ্লীল ও আপত্তিকর নৃত্যভঙ্গির অভিযোগ ওঠে।

সরকারের পদক্ষেপ: লোকসভায় সমাজবাদী পার্টির সাংসদ আনন্দ ভাদৌরিয়ার প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, গানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সীমা নির্ধারণ: মন্ত্রী স্পষ্ট জানান, ভারতে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা সংবিধান নির্ধারিত সীমাবদ্ধতার ঊর্ধ্বে নয়।

নাচের ‘হুক স্টেপ’ নিয়ে সবচেয়ে বেশি আপত্তি তৈরি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বার বার নিজের শাড়ির আঁচল ইচ্ছা করে সরিয়ে ফেলছেন নোরা। একজন মহিলাকে এই ভাবে তুলে ধরার কী কারণ থাকতে পারে? সেই প্রশ্ন তুলছেন নেটাগরিক। গানের প্রথম দিকের কথাগুলো যৌন আবেদনময়। সব মিলিয়ে সমালোচনার মুখে পড়েছেন গীতিকার রাকিব আলম। ইতিমধ্যেই এই নাচের বিরুদ্ধে সব হয়েছে মানবাধিকার কমিশন। কমিশনের সদস্য প্রিয়াঙ্ক কানুনগো নোরা-সঞ্জয়ের আইটেম গানের বিষয়বস্তুর তীব্র নিন্দা করেছেন।

ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে গানটি সরিয়ে ফেলার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। উল্লেখ্য, এই গানটির কড়া সমালোচনা করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রনৌতও। তিনি অভিযোগ করেন, সস্তা প্রচারের জন্য চলচ্চিত্র ইন্ডাস্ট্রি দিন দিন শালীনতার সীমা অতিক্রম করছে।



ফেসবুক কর্নার