April 26, 2026, 4:05 am
শিরোনাম :
দিরাইয়ে ২৫ লিটার চোলাইমদসহ যুবক গ্রেপ্তার দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

সৌদির সঙ্গে মিল রেখে রৌমারীতে ঈদের জামাত অনুষ্ঠিত

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশে যখন পবিত্র রমজানের শেষ সময় চলছে, তখন কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টা পাড়া গ্রামে আগাম ঈদের আনন্দ উদযাপন করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের প্রথা অনুযায়ী সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার সকালে গয়টা পাড়া গ্রামের স্থানীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে গ্রামের কয়েকশ’ মুসল্লি অংশগ্রহণ করেন। খুতবায় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
স্থানীয়রা জানান, তারা চাঁদ দেখার ভিত্তিতে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। তাদের বিশ্বাস, পবিত্র মক্কা নগরীর সঙ্গে মিল রেখে একই দিনে ধর্মীয় আচার পালন করাই অধিক তাৎপর্যপূর্ণ।
গ্রামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বাড়ি বাড়ি সেমাই-পায়েসসহ নানা ধরনের খাবারের আয়োজন করা হয়। যদিও উপজেলার অন্যান্য এলাকায় তখনও রোজা চলছিল, তবুও গয়টা পাড়ার বাসিন্দারা আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করেন।
রৌমারী থেকে নামাজ আদায় করতে আসা সাদ্দাম বলেন, প্রতি বছরই তারা বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে মিল রেখে ঈদ পালন করেন, যা তাদের দীর্ঘদিনের ঐতিহ্য।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, এ ধরনের ধর্মীয় অনুশীলন দীর্ঘদিনের প্রচলিত রীতি। মুসল্লিরা যাতে শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার