April 26, 2026, 2:32 am
শিরোনাম :
দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

বাগেরহাটে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ উপলক্ষে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে শহরের সরই এলাকায় মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ঈদ উপহার তুলে দেন জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্র জানায়, এ কর্মসূচির আওতায় দুই শতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, আর্থিক সংকটের কারণে অনেকেই নতুন পোশাক কেনার আশা ছেড়ে দিয়েছিলেন। এই সহায়তা তাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে।
মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ সালাম বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। এর ধারাবাহিকতায় এর আগে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ১৭টি ইউনিয়নে প্রায় ৬ হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।



ফেসবুক কর্নার