June 30, 2026, 11:18 am
শিরোনাম :
দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

সাতক্ষীরায় প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ঈদুল ফিতর উদযাপিত

আবু জাফর সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়নের খানপুর এলাকায় প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় খানপুর বাজার জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী খানপুর ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের কথা থাকলেও ভোর থেকে বিরূপ আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে আয়োজক কমিটি স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। ফলে ঈদগাহের পরিবর্তে মসজিদেই প্রধান জামাত অনুষ্ঠিত হয়, যেখানে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব বয়সী মুসল্লিরা নতুন পোশাকে সজ্জিত হয়ে ঈদের নামাজে অংশ নেন। এতে উৎসবের আমেজ কিছুটা প্রভাবিত হলেও ঈদের আনন্দে কোনো ঘাটতি ছিল না।
নামাজ পূর্ববর্তী আলোচনায় বক্তারা বলেন, ঈদ মানেই আনন্দ ও শুদ্ধতার জয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ তাআলা এই খুশির দিন দান করেছেন। আবহাওয়ার বৈরিতার মধ্যেও আল্লাহর ঘরে সমবেত হতে পেরে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের অবহেলিত মানুষের মাঝেও এই আনন্দ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
ঈদের নামাজে ইমামতি করেন পীরে কামেল আবুল হাসান (রহ.)-এর পুত্র আবু জাফর মোহাম্মদ মুফাসসির। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওয়াহিদুজ্জামান।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করেন।



ফেসবুক কর্নার