June 30, 2026, 8:47 am
শিরোনাম :
দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ: নারীসহ আহত প্রায় অর্ধশত

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ঈদের দিন পৃথক দুটি ঘটনায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার ভলাকুট এবং সন্ধ্যায় বুড়িশ্বর ইউনিয়নে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যায় বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে প্রতিপক্ষের লোকজন আমিন মিয়াকে দাওয়াতের কথা বলে ডেকে নিয়ে গিয়ে চোর সন্দেহে বেঁধে মারধর করে। পরে একই কৌশলে ইব্রাহিম মিয়াকেও ডেকে নিয়ে নির্যাতন করা হয়। এ খবর পেয়ে স্বজনরা উদ্ধার করতে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত নিজাম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অন্যদিকে, ভলাকুট ইউনিয়নের বালিখোলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য তৈয়ব মিয়া ও সাবেক সদস্য বাচ্চু মিয়ার মধ্যে চলমান বিরোধের জেরে সংঘর্ষ বাঁধে। ঈদের নামাজ শেষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, আর গুরুতর আহতদের অন্যত্র পাঠানো হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



ফেসবুক কর্নার