June 7, 2026, 12:25 pm
শিরোনাম :
রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

বগুড়ায় সাবেক শিবির নেতাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সাবেক ছাত্রশিবির সদস্য ও দায়িত্বশীলদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মানব উন্নয়ন সংস্থার আয়োজনে রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির মাওলানা আছার উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির মাওলানা আ. হক সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিছুর রহমান (চেয়ারম্যান, ইনডেপেন্ডেন্ট হাসপাতাল), অ্যাডভোকেট শাকিল উদ্দিন (আইনজীবী, সুপ্রিম কোর্ট) এবং মাওলানা আ. বাসেদ (সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া জেলা)।
এছাড়া শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সাবেক ছাত্রশিবির সদস্য ও দায়িত্বশীলরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একত্রিত হতে পেরে তারা আনন্দ প্রকাশ করেন এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাত



ফেসবুক কর্নার