June 7, 2026, 12:25 pm
শিরোনাম :
রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী

অভয়নগর প্রতিবেদক

শেরপুর শহরের জেলখানা রোডের নওহাটা এলাকায় একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি তারিকুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) সন্ধ্যায় সংঘবদ্ধ চোরচক্র বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও ইলেকট্রনিক সামগ্রী লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী সাংবাদিক জানান, দুপুরে খবর সংগ্রহের কাজে বাইরে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা পেছনের টিনের গেট ভেঙে ঘরে ঢোকে। পরে ঘরের দরজা ভেঙে প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে যায়। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুই ভরি স্বর্ণালংকার, ছয় ভরি রুপা, নগদ ৪০ হাজার টাকা ও একটি এলইডি টেলিভিশন।
তিনি আরও জানান, এর আগেও তার বাড়ি থেকে দুটি স্মার্টফোন চুরি হয়েছিল। সে ঘটনায় সাধারণ ডায়েরি করা হলেও এখনো কোনো উদ্ধার হয়নি। একই বাড়িতে বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত পুলিশি টহলের অভাবে চোরচক্র বেপরোয়া হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে এলাকায় একাধিক চুরির ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার