June 30, 2026, 7:29 am
শিরোনাম :
দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ দুর্ঘটনায় নিহতদের পরিবারে প্রতিমন্ত্রীর সহায়তা

অভয়নগর প্রতিবেদক

 

জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার সকালে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে নিহতদের পরিবারের বাড়িতে গিয়ে নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ খবিরুজ্জামান খান, প্রতিমন্ত্রীর ভাই তৌফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ্র, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মঞ্জু হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারের এই সহায়তা কিছুটা হলেও তাদের কষ্ট লাঘবে সহায়ক হবে।



ফেসবুক কর্নার