June 7, 2026, 11:27 am
শিরোনাম :
রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

রাজু মেম্বারের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আল আমিন স্বাধীন মন্দা নওগাঁ

মান্দা উপজেলা-এ চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত রাজু মেম্বার ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়ক-এর উত্তরা ডিগ্রি কলেজ মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কালীগ্রাম গ্রামের বাসিন্দা ও নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য রাজু আহমেদ (রাজু মেম্বার) দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। সম্প্রতি চকভালাই গ্রামের সারওয়ার জাহান উজ্জল (৪৫) কালীগ্রামে একটি বসতবাড়ি কেনার পর তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত রোববার (২২ মার্চ) দুপুরে রাজু মেম্বারের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাকে কালীগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের পেছনে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ ওঠে।
গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনার প্রতিবাদে বেলা ১১টার দিকে কালীগ্রাম কাচারি মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উত্তরা ডিগ্রি কলেজ মোড়ে গিয়ে মহাসড়ক অবরোধ করে। প্রায় ৪৫ মিনিট ধরে চলা অবরোধে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সমাবেশ থেকে বিক্ষোভকারীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
পরে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।



ফেসবুক কর্নার