June 30, 2026, 6:17 am
শিরোনাম :
দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

স্বামীর গলায় ছুরি ধরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই অভিযুক্ত গ্রেফতার

সুমন মিয়া

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বৌবাজারে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী সোমবার (২৩ মার্চ) রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রাত প্রায় ১০টার দিকে দিঘীবরাব এলাকার দুইজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—দিঘীবরাব এলাকার মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল এবং একই এলাকার ইসলাম ড্রাইভারের ছেলে আব্বাস।
অভিযোগে বলা হয়, ভোর প্রায় ৪টার দিকে অভিযুক্তরা ভুক্তভোগীর ঘরে জোরপূর্বক প্রবেশ করে, তার মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। তার স্বামী বাধা দিলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেন, তাদের কথা না মানলে ভুক্তভোগী, তার স্বামী ও ঘুমন্ত শিশুকে হত্যা করা হবে। এরপর আব্বাস ও আফজাল পর্যায়ক্রমে ওই নারীকে ধর্ষণ করে। ঘটনার পর তারা বাসা থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং ছিনিয়ে নেওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুক কর্নার