June 30, 2026, 6:19 am
শিরোনাম :
দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

শিবচরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ভ্রাম্যমাণ আদালত জরিমানা, ১০০ লিটার পেট্রোল জব্দ

অভয়নগর প্রতিবেদক

মাদারীপুরের শিবচরে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে এক দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের নদীরপাড় বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান। এ সময় ‘মেজবা স্টোর’ নামের দোকানে পেট্রোল মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি করার প্রমাণ পাওয়ায় দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে দোকানে থাকা প্রায় ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এর আগে আরও দুটি দোকান থেকে প্রায় ৬০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছিল। জব্দকৃত পেট্রোল পরে ন্যায্যমূল্যে স্থানীয় মোটরসাইকেল ও পেট্রোলচালিত যানবাহনে সরবরাহ করা হয়েছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, “আমরা মোট প্রায় ১০০ লিটার পেট্রোল উদ্ধার করেছি এবং তা ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করার কোনো স্থান দেওয়া হবে না। এমন অভিযান নিয়মিতভাবে চলবে।” তিনি আরও বলেন, কারও কাছে পেট্রোল মজুদের তথ্য থাকলে উপজেলা প্রশাসনকে জানানোর জন্য সকলকে আহ্বান জানান।



ফেসবুক কর্নার