June 2, 2026, 5:13 pm
শিরোনাম :
রাঙ্গামাটিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

কুয়েটের নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ

মামুন মোল্লা খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর হিসেবে মঙ্গলবার (২৪ মার্চ) দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এই পদে নিয়োগপ্রাপ্ত হন। প্রজ্ঞাপনের অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তিনি ভাইস-চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ জানান, “কুয়েটকে আধুনিক, দক্ষ ও বিশ্বমানের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।” উপস্থিত সবাই নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।
প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ পূর্বে কুয়েটে ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব পালন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, সিআরটিএস-এর চেয়ারম্যান এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশ-বিদেশের স্বনামধন্য জার্নাল ও সম্মেলনে ১৫০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং একাধিক বই ও বুক চ্যাপ্টার রচনা করেছেন।
শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে জানা গেছে, তিনি ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনা থেকে বিএসসি (মেকানিক্যাল) ডিগ্রি অর্জন করেন। এরপর জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে এমএসসি ও পিএইচডি সম্পন্ন করেন এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়, এল পাসো থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা করেছেন।



ফেসবুক কর্নার