June 30, 2026, 6:17 am
শিরোনাম :
দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

শ্যামনগরে যুবদল–যুবলীগের যোগসাজশে দোকান দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

অভয়নগর প্রতিবেদক
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 8; cct_value: 5500; AI_Scene: (0, 0); aec_lux: 20.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 37;

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে যুবদল ও যুবলীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় “সাতক্ষীরা অপরাধ উন্মোচন ক্লাব”-এর হলরুমে ভুক্তভোগী মেহেদী হাসান সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলে ধরেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও প্রতিকার দাবি করেন।
সংবাদ সম্মেলনে মেহেদী হাসান বলেন, তিনি ও তার বাবা জোনাব আলী দীর্ঘদিন ধরে সরকারি খাস খতিয়ানের জমিতে বৈধ চান্দিনা লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। নিয়মিত ভাড়া পরিশোধের মাধ্যমে তারা সেখানে দোকানঘর নির্মাণ করেছেন। আটুলিয়া মৌজার দাগ নং ৫১৫৮ এর ১২.৬৬ বর্গমিটার জমির জন্য মেহেদী ২০৬/২৫-২৬ নম্বর এবং তার বাবা ২০৫/২৫-২৬ নম্বর লাইসেন্স গ্রহণ করেন। এভাবে মোট ২৫.৩২ বর্গমিটার জমিতে ব্যবসা চলছিল।
মেহেদী আরও অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রশাসনের নজরদারি কম থাকার সুযোগে শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি.এম. হাবিবুল্লাহ, আটুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. আবুল হাসান, সাবেক ছাত্রলীগ সভাপতি মো. আবু সাঈদ, ১ নং ওয়ার্ডের মেম্বার মো. আক্তারুজ্জামান (লিটিল) ও তাদের সহযোগীরা জোরপূর্বক দোকানটি দখল করে নেয়। অভিযুক্তদের প্রভাব ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এলাকায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।
ভুক্তভোগী বলেন, “আমরা বৈধ কাগজপত্রসহ নিয়ম মেনে ব্যবসা করে আসছি। তারপরও জোর করে আমাদের দোকান দখল করা হয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ—দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদের দোকান ফিরিয়ে দেওয়া হোক এবং দোষীদের শাস্তির আওতায় আনা হোক।”
স্থানীয় সচেতন মহলও সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার