June 7, 2026, 10:21 am
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০

আখাউড়ায় লুণ্ঠিত সিএনজি উদ্ধার, গ্রেফতার ৩ ছিনতাইকারী

আকরাম শাহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লুণ্ঠিত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ২৩ মার্চ রাত সাড়ে ৯টার দিকে আখাউড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকা থেকে প্রধান আসামি ইয়াছিন মিয়াকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর চৌমুহনী এলাকার একটি সিএনজি স্ট্যান্ড থেকে লুণ্ঠিত অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত আরও দুইজনকে গ্রেফতার করা হয়।
উদ্ধার করা সিএনজিটি আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, গত ২১ মার্চ ভোরে বিজয়নগর উপজেলার চান্দুরা সিএনজি স্ট্যান্ড থেকে আখাউড়ার দিকে আসার পথে হীরাপুর এলাকায় সিএনজিটি ছিনতাই করা হয়। এ ঘটনায় আখাউড়া থানায় একটি দস্যুতা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই পুলিশ অভিযান চালিয়ে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ইয়াছিন মিয়ার বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত অন্যরা হলেন—সুলতানপুর পূর্বপাড়ার সুমন চিশতি (৪৩) এবং একই এলাকার মামুন মিয়া (২০)।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।



ফেসবুক কর্নার