June 30, 2026, 4:49 am
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

শিবচরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

অভয়নগর প্রতিবেদক

মাদারীপুরের শিবচর উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শেখ জায়েদ হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালকান্দা গ্রামের বাসিন্দা শেখ ওমর ফারুকের ছেলে শেখ জায়েদ হোসেনের বিরুদ্ধে একই এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ওই নারীর সঙ্গে জোরপূর্বক অসদাচরণের অভিযোগ ওঠে। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা অভিযুক্তকে আটক করে এবং পরে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত জানান, অভিযুক্তকে স্থানীয়রা ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরও জানান, ভুক্তভোগী নারীকে খুঁজে বের করার জন্য পুলিশ কাজ করছে। তাকে উদ্ধার করা গেলে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার