June 7, 2026, 10:21 am
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০

মোল্লাহাটে সাংবাদিকের কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি—থানায় জিডি

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এক সাংবাদিকের কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার আটজুড়ী ইউনিয়নের কাহালপুর চরপাড়া ইবনে মাসউদ মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হিসেবে কাহালপুর এলাকার নয়ন মিয়া (২০)-এর নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক শরিফুল ইসলাম দিদার জানান, তিনি জাতীয় দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি। ঈদের দাওয়াতে অংশ নিতে পরিবারের সদস্যদের নিয়ে কাহালপুর গ্রামে যান। সেখান থেকে মোটরসাইকেলে একা ফেরার পথে নয়ন মিয়া তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ছুরি দিয়ে হত্যার হুমকিও দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, ঘটনার কারণ সম্পর্কে তিনি অবগত নন। ঘটনার পরপরই তিনি মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জানা গেছে, সাংবাদিক শরিফুল ইসলাম দিদার দীর্ঘ ১৮ বছর ধরে বিভিন্ন গণমাধ্যমে কাজ করে আসছেন। বর্তমানে তিনি দৈনিক ইনকিলাব ও দৈনিক প্রবাহ পত্রিকার সঙ্গে যুক্ত এবং মোল্লাহাট প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযুক্ত নয়ন মিয়া কাহালপুর চরপাড়া গ্রামের সাইদ মিয়ার ছেলে। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার