June 7, 2026, 10:21 am
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০

বেলকুচিতে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত কয়েকজন

হারুনুর রশীদ হাবিবুল্লাহ্,

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আমবাড়িয়া এলাকার উত্তরে রাজাপুরে বুধবার (সকাল আনুমানিক ৯টা) এক সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি হাইস মাইক্রোবাসের সঙ্গে মাছবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে গিয়ে আটকে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তার পাশে গাছটি না থাকলে দুর্ঘটনাটি আরও ভয়াবহ হতে পারত।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। এ সময় সড়কে ছড়িয়ে পড়া মাছও স্থানীয়রা সংগ্রহ করে দেন।
আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এ ঘটনায় কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।



ফেসবুক কর্নার