June 7, 2026, 9:13 am
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০

নন্দীগ্রামে অতিরিক্ত ভাড়া আদায়: ছাত্রদল নেতার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুইটি বাস টিকিট কাউন্টারে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে।
জানা যায়, গত রবিবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরনবী ৫০০ টাকার টিকিট ৭৫০ টাকায় কিনতে বাধ্য হন। অতিরিক্ত ভাড়া আদায়ের এ ঘটনায় তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দাখিল করেন।
অভিযোগের ভিত্তিতে বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড ও রণবাঘা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কয়েকটি কাউন্টারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে এবং ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা হয়নি।
জরিমানা পান আব্দুল মান্নান (৪৫) ও সবুজ (৪০)—প্রত্যেককে ১০ হাজার টাকা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার, অভিযানে নন্দীগ্রাম থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
স্থানীয় যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের নিয়মিত অভিযান হলে যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। প্রশাসন জানিয়েছে, যাত্রী স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।



ফেসবুক কর্নার