June 7, 2026, 9:12 am
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০

রাঙ্গামাটিতে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও আলোচনা সভা

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি:

মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন, রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে গরিব ও মেহনতী মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি বাবু দীপন চাকমা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাবু নবাশীষ চাকমা। সার্বিক আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, মোঃ লোকমান হোসেন, মোঃ রফিক আলী, মোঃ মাইন উদ্দিন শাহীন এবং মোঃ সাইদ সেলিমসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
স্বাগত বক্তব্যে মিন্টু চাকমা অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরেন। বক্তারা বলেন, পল্লী চিকিৎসকদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথি তার বক্তব্যে জানান, রাঙ্গামাটির ৫০টি ইউনিয়নের ৪৫০টি ওয়ার্ডে পল্লী চিকিৎসক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর পাশাপাশি শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও বলেন, প্রশিক্ষণ ও সঠিক মূল্যায়নের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করতে হবে এবং অর্থের বিনিময়ে কোনো সার্টিফিকেট প্রদান করা যাবে না।
শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। পরে প্রধান অতিথি ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু করেন।



ফেসবুক কর্নার