June 7, 2026, 9:12 am
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০

রাঙামাটিতে বাস দুর্ঘটনা: আহত অন্তত ২০, গুরুতর একজন চট্টগ্রামে রেফার্ড

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির কলাবাগান এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে বেলা দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যান চলাচল শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদর থেকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে চট্টগ্রামগামী একটি বাস (নাম্বার: চট্টমেট্টো-জ-১১-০১০৪) সাপছড়ির কলাবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে উল্টে যায়।
দুর্ঘটনায় বাসের অধিকাংশ যাত্রী কমবেশি আহত হন। অনেক যাত্রী ভাঙা কাঁচ দিয়ে বের হয়ে প্রাণ রক্ষা করেন। এ সময় বাসটির সুপারভাইজার মাথা ও পায়ে এবং চালক পায়ে আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।



ফেসবুক কর্নার