June 30, 2026, 4:46 am
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

বাগেরহাটে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের চিতলমারীতে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে শিবপুর গ্রামে সন্ত্রাসীরা এক শিক্ষার্থীকে তার বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করেছে।
নিহত শিক্ষার্থীর নাম আমির হামজা (২৩)। তিনি শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। হামজা খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন।
পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, বিকেল চারটার দিকে আমির হামজা বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন। তখন তিনটি মোটরসাইকেলে করে আসা ৬ জন হেলমেট পরিহিত যুবক পুলিশ পরিচয় দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে হামজা কে ধাওয়া দেয়। পালানোর চেষ্টা করার সময় তিনি খালের পাড়ে পড়ে যান। সন্ত্রাসীরা ওই সময় তার মাথায় গুলি করে হত্যা নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বাগেরহাট পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশ, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার