June 30, 2026, 3:52 am
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

রাজশাহীতে ফিলিং স্টেশনে তিন সপ্তাহ ধরে তেলের তীব্র সংকট

জাহাঙ্গীর আলম রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর ফিলিং স্টেশনে প্রায় তিন সপ্তাহ ধরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেওয়ায় সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।
জানা গেছে, সপ্তাহে এক-দুদিন অল্প পরিমাণ পেট্রোল সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তাহেরপুর-পুঠিয়া সড়কে সকাল থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে এবং বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকরা বিপাকে পড়ছেন।
চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তারা প্রয়োজনমতো তেল পাচ্ছেন না। পাম্প কর্তৃপক্ষ সীমিত সরবরাহের কথা বললেও গোপনে বোতলে করে তেল বিক্রি ও প্রভাব খাটিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছে বেশি দামে সরবরাহের অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, পুঠিয়া উপজেলার শিলমাড়িয়ার সরগাছি এলাকায় অবস্থিত তাহেরপুর ফিলিং স্টেশনে শত শত মোটরসাইকেল চালক তেলের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। তীব্র রোদ উপেক্ষা করেও অনেকেই কাঙ্ক্ষিত তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
স্থানীয়দের দাবি, পাম্পে তেল মজুদ থাকলেও সাধারণ গ্রাহকদের হয়রানি করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক না হলে জনজীবনে ভোগান্তি আরও বাড়বে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার