June 30, 2026, 3:54 am
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪১ হাজার টাকাসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টার দিকে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলী (ধোপাপাড়া) এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী সজল দাশের বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে হাতেনাতে গ্রেফতার করা হয়— সজল দাশ (৩৪), হৃদয় দাশ (২৫), মোঃ সাইফুল ইসলাম (৩০), বৃন্দাবন বড়ুয়া (৩১), সুমন দাশ (৩৫) ও কাজল দাশ (২৬)। তারা সবাই কাঁঠালতলী (ধোপাপাড়া) ও আশপাশ এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে জব্দতালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করা হয়েছে।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সজল দাশের স্ত্রী রীতা দাশ (২৫) এবং অপর এক মাদক ব্যবসায়ী শুভ (পূর্ণ পরিচয় অজ্ঞাত) পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং শিগগিরই আদালতে পাঠানো হবে।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান



ফেসবুক কর্নার