June 30, 2026, 3:48 am
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

জুরাছড়ি-রাঙ্গামাটি নৌপথে লঞ্চ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল দুই শতাধিক যাত্রী

রিন্টু চাকমা জুরাছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: 

রাঙ্গামাটির জুরাছড়ি-রাঙ্গামাটি নৌপথে যাত্রীবাহী একটি লঞ্চ দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন দুই শতাধিক যাত্রী।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টা ৪৫ মিনিটে জুরাছড়ি উপজেলার পাগুজ্যেছুরি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুরাছড়ি থেকে ছেড়ে আসা রাঙ্গামাটিগামী লঞ্চটি পাগুজ্যেছুরি এলাকায় পৌঁছালে পানির নিচে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে লঞ্চটির তলা ফেটে যায় এবং দ্রুত পানি ঢুকতে শুরু করে। হঠাৎ এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে লঞ্চের চালক তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে লঞ্চটি তীরের কাছাকাছি নিয়ে যান। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
পরে লঞ্চে থাকা সকল যাত্রী নিরাপদে তীরে নামতে সক্ষম হন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের মতে, নৌপথে পানির নিচে ডুবে থাকা গাছ ও প্রতিবন্ধকতা অপসারণ না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।



ফেসবুক কর্নার