April 25, 2026, 4:50 pm
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক নিখোঁজের পর উদ্ধার ব্যাংক কর্মকর্তা শিশির, স্বস্তি ফিরছে পরিবারে ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: গহনা লুটের অভিযোগে গ্রেপ্তার এক ব্রজলাল কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: অগ্নিসংযোগ, নিহত ১

মিজানুর রহমান সাগর

বাগেরহাটের চিতলমারি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০টি বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষে রাজিব শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১২ থেকে ১৫ জন। নিহত রাজিব শেখ উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়িয়া গ্রামের ফারুক শেখের ছেলে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত এলাকায় দুই গ্রুপের মধ্যে এ সহিংসতা চলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা একাধিক বাড়িতে ভাঙচুর চালিয়ে পরে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও শুরুতে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চিংগড়িয়া গ্রামের সাঈদ বিশ্বাস গ্রুপ ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ মনজুরুল আলম গ্রুপের মধ্যে জমিজমা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর আগে গত ২৮ জানুয়ারি দুই পক্ষের সংঘর্ষে সাঈদ বিশ্বাস গ্রুপের নিজাম উদ্দিন নিহত হন। সেই ঘটনার জের ধরেই সর্বশেষ সংঘর্ষে মনজুরুল আলম গ্রুপের রাজিব শেখ নিহত হয়েছেন বলে জানা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শুরুতে বেগ পায়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর বাগেরহাটের পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং একজন নিহত হয়েছেন। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।



ফেসবুক কর্নার