June 7, 2026, 8:21 am
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০

নেছারাবাদে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাজারে হামলা ও ভাঙচুর

মাসুম বিল্লাল স্টপ রিপোর্টার নেছারাবাদ পিরোজপুর

নেছারাবাদ উপজেলার নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, আগের দিন মঙ্গলবার কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলযোগে বাজারে প্রবেশ করে উচ্চ শব্দে হর্ণ বাজালে স্থানীয়রা বাধা দেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এর জেরে পরদিন বুধবার সন্ধ্যায় ৬০-৭০ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারে এসে পাথর নিক্ষেপ ও দোকান ভাঙচুর চালায়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, হামলাকারীরা প্রায় ১৫-২০টি দোকান ভাঙচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। ব্যবসায়ী নুসরাত জানান, তার সাতটি দোকানের মধ্যে পাঁচটি ভাঙচুর করা হয়েছে। অন্য ব্যবসায়ী লক্ষণশীল বলেন, হঠাৎ মোটরসাইকেলে করে ৪০-৫০ জন লোক এসে মারধর ও ভাঙচুর চালায়।
ঘটনার পর নান্দুহার বাজারের সাধারণ সম্পাদক শওকত ওসমান বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ৯ জনের নাম উল্লেখ করে এবং ৪০-৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার