June 7, 2026, 8:24 am
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০

রৌমারী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ২

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পথে মাদকের একটি বড় চালান দেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রৌমারীর রতনপুর গ্রাম এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল। শুক্রবার পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—মনিরুজ্জামান (৩২), পিতা: মো. কালাম এবং শাহিন মিয়া (২৭), পিতা: মো. অমর আলী; উভয়েই রতনপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও মাদক নির্মূলে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে গত কয়েক মাস ধরে নজরদারি জোরদার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বিজিবির এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসবে।
আটককৃতদের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিজিবির হেফাজতে রাখা হয়েছে।



ফেসবুক কর্নার