April 25, 2026, 3:23 pm
শিরোনাম :
টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক নিখোঁজের পর উদ্ধার ব্যাংক কর্মকর্তা শিশির, স্বস্তি ফিরছে পরিবারে ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: গহনা লুটের অভিযোগে গ্রেপ্তার এক ব্রজলাল কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মান্দায় ঢেউটিন ও নগদ সহায়তা বিতরণ কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক নলতায় উচ্ছেদের পরও সড়কের জমি দখল করে ফের অবৈধ স্থাপনা নির্মাণ রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি বোরো ধানে লোকসান, ডুমুরিয়ায় কৃষকের মুখে নেই হাসি

উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন: গোয়ালনগর সংঘর্ষে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার

সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগরে সাম্প্রতিক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে নাসিরনগর উপজেলা বিএনপি।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) দুপুর ১২টায় নাসিরনগর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ দাবি করেন, গত ২৪ মার্চের সংঘর্ষকে কেন্দ্র করে প্রকাশিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিবেদনে বিএনপির সম্পৃক্ততার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তারা জানান, গোয়ালনগর ইউনিয়নের কয়েকটি গ্রামের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর সঙ্গে বিএনপি বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে কয়েকজন যুবককে লিবিয়ায় পাচারের ঘটনায় একটি মানবপাচার চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে ওই মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, মানবপাচারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ ও অর্থ লেনদেনের দ্বন্দ্ব থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। সর্বশেষ ২৪ মার্চের ঘটনায় তিনজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধনসহ বিভিন্ন আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে জানানো হয়, আরমান মিয়া ও ফরহাদ মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মানবপাচার মামলা (নং-১১/২৪; তারিখ: ২০ মে ২০২৫) দায়ের করা হয়। মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর ৭/৮/৯ ধারায় মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পরবর্তীতে তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে আরমান মিয়া জেলহাজতে রয়েছেন।
তারা আরও জানান, এ ঘটনার সঙ্গে নাসিরনগর উপজেলা বিএনপি, গোয়ালনগর ইউনিয়ন বিএনপি বা কোনো সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই। গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বশির উদ্দিন তুহিন। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সহ-দপ্তর সম্পাদক আব্বাস আলী, যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন, আলী আশফাক রবীন, শ্রমিক দলের আহ্বায়ক এমরান মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার