June 7, 2026, 7:25 am
শিরোনাম :
দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার

অবৈধ পেট্রোল মজুতবিরোধী অভিযান: ১০ হাজার টাকা জরিমানা

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুত করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় বাসিন্দা মোঃ আবু জাহানের ছেলে এরশাদুল হকের বসতবাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুত রাখা হয়েছিল। বিষয়টি জানতে পেরে রৌমারীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান সেখানে ঝটিকা অভিযান চালান।
অভিযানকালে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয়। বৈধ লাইসেন্স বা অনুমতি ছাড়াই দাহ্য পদার্থ মজুত করে জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে এরশাদুল হককে ১০ হাজার টাকা জরিমানা করেন। উদ্ধারকৃত তেল জব্দ করে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান বলেন, নিরাপত্তা বিধি লঙ্ঘন করে দাহ্য পদার্থ মজুত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল বা নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার