June 7, 2026, 7:25 am
শিরোনাম :
দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার

রাঙ্গামাটির বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবদল নেতা আটক

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোঃ নুর কবির (৩২), পিতা মৃত জামাল হোসেন, পশ্চিম মুসলিম ব্লক এলাকায় অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে টহল দলের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির গিটের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন, একটি চার্জার এবং একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২২ হাজার ৫০০ টাকা।
জানা গেছে, আটককৃত যুবক স্থানীয় পৌর যুবদলের সদস্য এবং সাবেক এক উপজেলা চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহচর।
আটক আসামিকে জব্দকৃত মালামালসহ বাঘাইছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, চোরাকারবারীরা বিভিন্ন নতুন কৌশল অবলম্বন করলেও তা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।



ফেসবুক কর্নার