June 7, 2026, 7:25 am
শিরোনাম :
দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার

জুরাছড়ির ডেবাছড়া গ্রামে প্রথমবারের মতো সর্বজনীন মহাসংঘদান অনুষ্ঠিত

রিন্টু চাকমা জুরাছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: 

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার ডেবাছড়া গ্রামে প্রথমবারের মতো শ্রদ্ধেয় বুদ্ধশ্রী মহাস্থবির ভান্তের উপস্থিতিতে সর্বজনীন মহাসংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বুদ্ধশ্রী মহাস্থবির ভান্তে ও তাঁর সংঘশিষ্যদের উদ্দেশ্যে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদান, হাজার বাতি দানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ভক্তরা ত্রিশরণ ও পঞ্চশীল গ্রহণ করেন এবং বুদ্ধ বন্দনা, ধর্মদেশনা, সূত্রপাঠ ও পারিত্রাণ পাঠে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ভান্তে উপস্থিত দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে ধর্মদেশনা প্রদান করে দান, শীল ও ভাবনার গুরুত্ব তুলে ধরেন। ব্যান্ডদলসহ ভক্তরা শুভযাত্রার মাধ্যমে ভান্তেকে অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন, যা উপস্থিত সবার মধ্যে গভীর ভক্তি ও আবেগের সৃষ্টি করে।
এ সময় জীবের কল্যাণ, মৃত আত্মীয়দের উদ্দেশ্যে পুণ্য হস্তান্তর এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। হাজার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অজ্ঞতার অন্ধকার দূর করে প্রজ্ঞার আলো ছড়িয়ে দেওয়ার প্রতীকী বার্তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে নৈতিকতা, করুণা, মৈত্রী ও সম্প্রীতির চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নতুন প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করে।



ফেসবুক কর্নার