June 30, 2026, 1:22 am
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪

অতনু বিশ্বাস

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন কৃষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—অপু বিশ্বাস (২২), খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে এবং সমীর বিশ্বাস (৪০), একই গ্রামের সুনিল বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খড়িবাড়িয়া গ্রামের পাশের একটি মাঠে কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। আকস্মিক বজ্রপাতে ছয়জন কৃষক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপু বিশ্বাস ও সমীর বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
একই গ্রামের দুই কৃষকের এমন অকাল মৃত্যুতে খড়িবাড়িয়া গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



ফেসবুক কর্নার