June 7, 2026, 6:28 am
শিরোনাম :
দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাংনীতে বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর দাফন সম্পন্ন

অভয়নগর প্রতিবেদক

  1. মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়।
    এর আগে শনিবার ভোর ৪টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন পুত্র সন্তানের জনক ছিলেন।
    দাফনের পূর্বে গাংনী থানা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে রাষ্ট্রের পক্ষ থেকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন তার মরদেহে জাতীয় পতাকা অর্পণ করেন।
    এ সময় উপস্থিত ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শামসুল আলম সোনা এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
    পরে স্থানীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



ফেসবুক কর্নার