June 7, 2026, 7:24 am
শিরোনাম :
দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার

এপেক্স বাংলাদেশের ‘বেস্ট প্রেসিডেন্ট’ নির্বাচিত আলমগীর আলম

মোঃ রাসেল খুলনা

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ৫০তম জাতীয় কনভেনশনে ‘বেস্ট প্রেসিডেন্ট’ নির্বাচিত হয়েছেন এপেক্স ক্লাব অব পটিয়ার ২০২৫ সালের প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম।
গত ২৭ মার্চ খুলনার সিটি ইন লিমিটেডে আয়োজিত বর্ণাঢ্য কনভেনশনে তাকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়। সারাদেশের বিভিন্ন ক্লাবের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে দায়িত্বশীলতা ও সেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য তিনি এ স্বীকৃতি লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আবদুল আলীম।
এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন এপেক্স ইন্ডিয়ার প্রেসিডেন্ট সুভীর চক্রবর্তী, গ্লোবাল প্রেসিডেন্ট আসলাম হোসাইন, পাস্ট প্রেসিডেন্ট ভূবন লাল ভারতী, জাতীয় সহ-সভাপতি নাসিম আহমেদ এবং সদ্য সাবেক জাতীয় সেবা পরিচালক নুরুল আমিন চৌধুরী আরমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কনভেনশনে সভাপতিত্ব করেন কনভেনশন কমিটির চেয়ারম্যান ডা. হিমেল শাহা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এপেক্স বাংলাদেশের কার্যক্রম সমাজ উন্নয়ন ও মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তরুণ নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথিরা বলেন, আলমগীর আলমের মতো নেতৃত্ব সংগঠনকে শক্তিশালী করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখে।
এপেক্সিয়ান আলমগীর আলম তার প্রতিক্রিয়ায় বলেন, এ সম্মাননা শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং তার ক্লাবের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত সাফল্য। তিনি ভবিষ্যতেও মানবসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, এর আগে তিনি ডিস্ট্রিক্ট পর্যায়েও ‘বেস্ট প্রেসিডেন্ট’ নির্বাচিত হয়েছিলেন।



ফেসবুক কর্নার