June 30, 2026, 12:18 am
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

নরসিংদীতে রেললাইন ধরে হাঁটার সময় অজ্ঞাতপরিচয় এক তরুণ আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে শহরের বটতলা বাজারের রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে ছিল গাঢ় নীল রঙের ট্রাউজার ও কালো-কমলা রঙের শার্ট।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে ওই তরুণ অসতর্ক অবস্থায় রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে জানালে উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন।
পরে নরসিংদী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সদস্যরা আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার