June 29, 2026, 10:54 pm
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

রামপাল সরকারি কলেজ নদীভাঙনের হুমকিতে: জরুরি পদক্ষেপের দাবি

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাটের রামপাল উপজেলায় অবস্থিত রামপাল সরকারি কলেজ বর্তমানে মারাত্মক নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। মংলা-ঘষিয়াখালী চ্যানেল সংলগ্ন হওয়ায় নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে ইতোমধ্যে কলেজের সীমানা প্রাচীরের একটি বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে নদীতীরবর্তী এলাকায় ধারাবাহিক ভাঙন অব্যাহত রয়েছে। এতে প্রাচীরসংলগ্ন মাটি ধসে পড়ছে এবং ধীরে ধীরে ভাঙন কলেজ মাঠের দিকেও অগ্রসর হচ্ছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে অচিরেই কলেজের মূল অবকাঠামো ও খেলার মাঠ নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। তাদের অভিযোগ, প্রতিদিনই প্রাচীরের পাশের অংশ ভেঙে পড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পুরো প্রাচীরসহ কলেজের গুরুত্বপূর্ণ অংশ ঝুঁকির মুখে পড়বে।
স্থানীয় সচেতন মহল নদীতীর সংরক্ষণে জরুরি ভিত্তিতে টেকসই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। জিওব্যাগ ফেলা, কংক্রিট ব্লক স্থাপন কিংবা স্থায়ী বাঁধ নির্মাণের মতো কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয়রা। অন্যথায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হারানোর আশঙ্কা থেকে যাবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি—অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে রামপাল সরকারি কলেজকে নদীভাঙনের কবল থেকে রক্ষা করা হোক।



ফেসবুক কর্নার