June 29, 2026, 10:53 pm
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

ফেসবুকে গণভোটের পক্ষে পোস্ট: আদিতমারীতে ছাত্রদল নেতাকে বহিষ্কার

অভয়নগর প্রতিবেদক

লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসানকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গণভোটের পক্ষে পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাকিবুল হাসানকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে দলের অন্য নেতাকর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে “MD Rakibull Hasan” নামের একটি ফেসবুক আইডি থেকে “টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন” শীর্ষক একটি পোস্ট দেওয়া হয়। পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করা হয়।
রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জুলাইয়ের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং জেলা শহর ও আদিতমারী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে সামনের সারিতে ভূমিকা রাখেন।
এছাড়া ২০২২ সালে বিএনপির আন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছিলেন বলেও জানা গেছে। স্বৈরাচারবিরোধী বিভিন্ন আন্দোলনে দলীয় কর্মসূচি ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন তিনি।



ফেসবুক কর্নার